প্রতিষ্ঠাতা
মরহুম এস, এম, আবুল হোসেন সরদার
প্রতিষ্ঠাতা
কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ
১৯৬৫ সালে জনাব মোঃ আবুল হোসেন সরদার সাহেব অত্র কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান হওয়ার পর অত্র এলাকায় একটা মাধ্যমিক বিদ্যালয় স্থাপন মানসে এলাকার সুধীজনদের নিয়ে নিজ পৈত্রিক সম্পত্তি থেকে জমি দান করে এলাকার সকল ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ করে সৃষ্টি করার লক্ষ্যে ১৯৬৮ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন কাশিমাড়ী গ্রামে কাশিমাড়ী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় স্থাপন করেন।
পরবর্তীতে ১৯৭৬ সালে বিদ্যালয়টিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা স্থায়ী অনুমোদন লাভ করে। কালের বিবর্তনে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কারণে বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে কাশিমাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নাম ধারণ করে। পরবর্তীতে ২০০২ সালে প্রতিষ্ঠাতার পুত্র বর্তমান প্রিন্সিপাল দায়িত্ব গ্রহণ করার পর কম্পিউটার এবং কৃষি শিক্ষা বিষয়ের স্থায়ী অনুমোদন লাভ করে।
২০১৩ সালে প্রতিষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা — তিনটি বিভাগ নিয়ে বিদ্যালয়টি কলেজ পর্যায়ে উন্নীত করা হয়।